Exam Preparation Guide

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত ও ইংরেজি ভীতি দূর করার উপায়

By Biddaneer Team Apr 11, 2026

গণিত ও ইংরেজিতে ভালো করার কার্যকরী কৌশল

অধিকাংশ পরীক্ষার্থী গণিত এবং ইংরেজি নিয়ে দুশ্চিন্তায় থাকেন। অথচ এই দুটি বিষয়ে ভালো করতে পারলেই চূড়ান্ত তালিকায় নাম আসা সহজ হয়।

গণিত প্রস্তুতি:

প্রাথমিক পরীক্ষায় মূলত ৮ম থেকে ১০ম শ্রেণীর লেভেলের অংক আসে। বিশেষ করে লসাগু-গসাগু, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা এবং জ্যামিতির মৌলিক সংজ্ঞাগুলো বারবার চর্চা করুন। শর্টকাট টেকনিকের পাশাপাশি মূল নিয়ম জেনে রাখা জরুরি।

ইংরেজি প্রস্তুতি:

গ্রামার অংশে Preposition, Tense, Right forms of verbs, Translation এবং Synonyms-Antonyms থেকে বেশি প্রশ্ন আসে। প্রতিদিন অন্তত ৫টি করে নতুন শব্দ শিখুন এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করুন।

নিয়মিত চর্চাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।